কলকাতায় হাসিনা, সোমবার যাবেন শিলং
শিলং পুলিশের হাতে আটক বিএনপি’র ‘নিখোঁজ’ যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদের সঙ্গে দেখা করতে মেঘালয়ের পথে রোববার রাতে বিমানযোগে কলকাতায় পৌঁছেছেন তার স্ত্রী হাসিনা আহমেদ।
সন্ধ্যায় ভারতের ভিসা পাওয়ার পর রাত সাড়ে ১০টার দিকে এয়ার ইন্ডিয়ার একটি বিমানে কলকাতায় পৌঁছান তিনি।
তার একজন আত্মীয় জানান, সোমবার সকালে ইন্ডিগো এয়ারলাইন্সের বিমানে মেঘালয়ের শিলং এর উদ্দেশ্যে রওনা হবেন হাসিনা আহমেদ।
রোববার দিনভর তিনি ভিসার অপেক্ষায় ছিলেন। সন্ধ্যায় ঢাকায় ভারতীয় হাইকমিশন থেকে তার ভিসার বিষয়টি নিশ্চিত করা হয়।
এসআরজে
সর্বশেষ - রাজনীতি
- ১ যিনি দলীয় মনোনয়ন পাবেন তিনিই সিটি করপোরেশন নির্বাচন করবেন: ইশরাক
- ২ ঢাকা-৬ আসনে জামায়াতের প্রার্থী কল্পনার বাইরে ভোট পেয়েছেন: ইশরাক
- ৩ কলকাতায় মারা গেলেন আওয়ামী লীগের সাবেক এমপি জোয়াহেরুল
- ৪ জামায়াতের ইফতার মাহফিলে যোগ দেবেন প্রধানমন্ত্রী
- ৫ চট্টগ্রামের উন্নয়নে আবদুল্লাহ আল নোমানের অবদান চিরস্মরণীয়