নতুন নতুন জোট হবে, এটাই রাজনীতির সৌন্দর্য
‘নির্বাচনের আগে নতুন নতুন জোট তৈরি হবে, এটাই স্বাভাবিক। এটাই রাজনীতির সৌন্দর্য। নির্বাচনের আগে গ্রুপিং হবে। তবে এসব জোট কৌশলগত, আদর্শগত নয়। এটাই রাজনীতির ধারা। বড় দলগুলোতে মেরুকরণ হবে, আসতে পারে নানা পরিবর্তন’।
কথাগুলো আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের। বিকল্প ধারা বাংলাদেশের সভাপতি অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরীর বাসায় বুধবার রাতে রাজনীতিবিদদের বৈঠকের বিষয়ে বৃহস্পতিবার ওবায়দুল কাদেরের কাছে সাংবাদিকরা জানতে চাইলে তিনি এসব কথা বলেন।
বৃহস্পতিবার সকালে রাজধানীর সোবহানবাগে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ‘মাদকবিরোধী সেমিনার ও আলোচনা সভা’ শেষে সাংবাদিকরা ওই বিষয়ে জানতে চান। মাদকদ্যব্য ও নেশা নিরোধ সংস্থা (মানস) এ সেমিনার ও আলোচনা সভার আয়োজন করে।
এতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মো. সবুর খান, উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম ও মানসের সভাপতি ড. অরূপ রতন চৌধুরী প্রমুখ।
এমএইচএম/জেডএ/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন, ‘চলেন যুদ্ধে যাই’
- ২ উত্তরায় জামায়াতের উদ্যোগে ইচ্ছামতো কেনাকাটার সুযোগ পেলেন ২৫ জন
- ৩ সরকারের সঙ্গে সম্পৃক্ততার সুযোগ নিয়ে কোথাও প্রভাব বিস্তার করা যাবে না
- ৪ ১৮ বছর রাজপথে যুদ্ধ করেছি, এখন মূল্যায়ন না হলে কষ্ট লাগে
- ৫ সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে ফেলতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ