মনের পশুকে কোরবানি দিতে হয়
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ বলেছেন, পশু কোরবানির মাধ্যমে মানুষের ভেতরের পশুশক্তি, ক্রোধ, লোভ, মোহ, পরনিন্দা, পরশ্রীকাতরতা, আমিত্ব রিপুকেই কোরবানি দিতে হয়।
বুধবার এক বাণীতে বিরোধীদলীয় নেতা একথা বলেন। তিনি বলেন, ঈদুল আজহার প্রকৃত উদ্দেশ্য নিজের অহমিকা ও উচ্চাভিলাষ উৎসর্গ করা। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সব ধর্মপ্রাণ মুসলমানদের শুভেচ্ছা জানান তিনি।
কোরবানির আনন্দ, ধর্মীয় ভাবগাম্ভীর্য আর ত্যাগের মনোভাব নিয়ে এবারও পালিত হবে পবিত্র ঈদুল আজহা এমনই প্রত্যাশা করেন তিনি।
এইচএস/এমআরএম/আইআই
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন, ‘চলেন যুদ্ধে যাই’
- ২ উত্তরায় জামায়াতের উদ্যোগে ইচ্ছামতো কেনাকাটার সুযোগ পেলেন ২৫ জন
- ৩ সরকারের সঙ্গে সম্পৃক্ততার সুযোগ নিয়ে কোথাও প্রভাব বিস্তার করা যাবে না
- ৪ ১৮ বছর রাজপথে যুদ্ধ করেছি, এখন মূল্যায়ন না হলে কষ্ট লাগে
- ৫ সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে ফেলতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ