রিজভীর জামিন ও রিমান্ড নামঞ্জুর
পল্টন থানায় গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। এছাড়া পুলিশের করা রিমান্ড আবেদনও গ্রহণ করেননি আদালত।
বুধবার ঢাকা মহানগর হাকিম মারুফ হোসেন উভয়পক্ষের শুনানি শেষে এ আদেশ দেন।
বুধবার রিজভীকে আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের জন্য পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ মুন্সী ১০ দিনের রিমান্ড আবেদন করেন। কিন্তু আদালত রিমান্ড আবেদন গ্রহণ না করে তদন্তকারী কর্মকর্তারা তিন কার্যদিবসের মধ্যে রিজভীকে জেলগেটে জিজ্ঞাসাবাদ করতে পারবেন বলে আদেশ দেন।
প্রসঙ্গত, রুহুল কবির রিজভীকে ৩০ জানুয়ারি রাত পৌনে ৩টার দিকে রাজধানীর গুলশানের পার্ক রোডের একটি বাসা থেকে র্যাব সদস্যরা আটক করে।
এসকেডি/এমএস
সর্বশেষ - রাজনীতি
- ১ যিনি দলীয় মনোনয়ন পাবেন তিনিই সিটি করপোরেশন নির্বাচন করবেন: ইশরাক
- ২ ঢাকা-৬ আসনে জামায়াতের প্রার্থী কল্পনার বাইরে ভোট পেয়েছেন: ইশরাক
- ৩ কলকাতায় মারা গেলেন আওয়ামী লীগের সাবেক এমপি জোয়াহেরুল
- ৪ জামায়াতের ইফতার মাহফিলে যোগ দেবেন প্রধানমন্ত্রী
- ৫ চট্টগ্রামের উন্নয়নে আবদুল্লাহ আল নোমানের অবদান চিরস্মরণীয়