মাগুরায় উপনির্বাচনে নিরপেক্ষতা চায় বিএনপি
মাগুরা সদর উপজেলা পরিষদের আসন্ন চেয়ারম্যান পদের উপ-নির্বাচনে সুষ্ঠু নিরপেক্ষতা ও সকল প্রার্থীর সমধিকার নিশ্চিত করার দাবিতে সোমবার দুপুরে মাগুরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে জেলা বিএনপি। সংবাদ সম্মেলনে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট রোকনুজ্জামান মূল বক্তব্য রাখেন।
সম্মেলনে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশে অনুষ্ঠিত করার লক্ষ্যে প্রশাসন ও গণমাধ্যমের কর্মীদের কাছে আহ্বান করা হয়। সভায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহম্মদকে দলীয় একক প্রার্থী হিসাবে সমর্থন জানানো হয়েছে।
উল্লেখ্য, মাগুরা সদর উপজেলা চেয়ারম্যান নাজিম উদ্দিনের মৃত্যুতে এ পদটি শূন্য হয়। ২১ জুলাই মাগুরা সদর উপজেলার উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে আওয়ামী লীগের ৪ জন ও বিএনপির ১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
মো. আরাফাত হোসেন/এমজেড/পিআর
সর্বশেষ - রাজনীতি
- ১ ঢাকা পলিটেকনিকে শিবিরের হামলার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ
- ২ জামায়াত আমিরের সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, আলোচনা হলো যে বিষয়ে
- ৩ বিএনপির কিছু কর্মীর আচরণ অস্থিতিশীলতা তৈরি করছে, অভিযোগ জামায়াত নেতার
- ৪ বিএনপি আদালতের মাধ্যমে সংস্কার বাধাগ্রস্ত করছে: আসিফ মাহমুদ
- ৫ মধ্যপ্রাচ্যে বাংলাদেশি হতাহতের ঘটনায় জামায়াত আমিরের শোক