ভিডিও ENG
  1. Home/
  2. রাজনীতি

অধিকার আদায়ে বিএনপির সংগ্রাম চলছে

প্রকাশিত: ১১:১১ এএম, ২১ জুলাই ২০১৫

দেশের মানুষের সমস্ত অধিকার আদায়ে বিএনপির সংগ্রাম চলছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার।

মঙ্গলবার দুপুরে হোমনা শিল্পকলা একাডেমিতে উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত এক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

তিনি বলেন, স্বাধীনতা সংগ্রামের মাধ্যমে এ দেশের মানুষের যে অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল, তা হরণ করা হয়েছে। বর্তমানে সমস্ত অধিকার পুণরুদ্ধারে বিএনপির আন্দোলন-সংগ্রাম চলছে। আর শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে জনগণকে সঙ্গে নিয়ে আমরা আমাদের দাবি আদায় করবো বলে জানান তিনি।

অনুষ্ঠানে এম কে আনোয়ার হোমনা-তিতাস উপজেলা বিএনপির নেতাকর্মীসহ সর্বস্তরের জনসাধারণের সঙ্গে ঈদ উত্তর শুভেচ্ছা বিনিময় করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মো. মাহফুজুল ইসলাম, সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মো. আাজিজুর রহমান মোল্লা, পৌর বিএনপি’র সভাপতি মোজাম্মেল হক মুকুল, সাধারণ সম্পাদক সানাউল্লাহ সরকার প্রমুখ।
 
কামাল উদ্দিন/এআরএ/এমআরআই