বিএনপির স্বাধীনতা দিবসের আলোচনা সভা শনিবার
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আগামীকাল (৩১ মার্চ) বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। রাজধানীর ইনস্টিউট অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ মিলনায়তনে শনিবার বেলা ৩টায় এ আলোচনা সভা অনুষ্টিত হবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এতে সভাপতিত্ব করবেন।
আলোচনা সভায় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।
উল্লেখ্য মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে গত শনিবার নয়াপল্টনে বিএনপির্ কেন্দ্রীয় কার্যালয়ে দলের যৌথসভা শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনে করে একগুচ্ছ কর্মসূচি ঘোষণা করেন। সেই কর্মসূচির ধারাবাহিকতায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
কেএইচ/এমএমজেড/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে তারেক রহমানের আগমন ঘিরে নেতাকর্মীদের ঢল
- ২ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী, নিরাপত্তা জোরদার
- ৩ স্বাধীনতার ৫৫ বছর পর অপশক্তি আবার মাথাচাড়া দিয়ে উঠেছে: ফখরুল
- ৪ স্পিকারের সহধর্মিণী দিলারা হাফিজ সিঙ্গাপুরে ভেন্টিলেশনে
- ৫ সংসদকে আরও কার্যকর করার আশাবাদ জামায়াতের