শোক দিবসে জন্মদিনের কেক কাটবেন না : নাজমুল হুদা
বিএনপি চেয়ারপরসন বেগম খালেদা জিয়াকে উদ্দেশ্য করে বিএনএফ’র চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী নাজমুল হুদা বলেছেন, ১৫ আগস্ট আপনার জন্মদিন হতে পারে কিন্তু ভুলে যাবেনা এ দিন জাতীয় শোক দিবস। তাই এই দিন আপনি জন্মদিনের কেক কাটবেন না।
শনিবার বেলা সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয় গণতান্ত্রিক লীগ আয়োজিত এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
খালেদা জিয়াকে উদ্দেশ করে তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু ইতিহাস সৃষ্টি করেছিলেন। পুরো জাতিকে ঐক্যবদ্ধ করে দেশ স্বাধীন করেছিলেন। এজন্য বিশ্ব দরবারে আমরা প্রশংসিত। তাই শোক দিবসে জন্মদিনের কেক কাটবেন না। আসুন, সবাই মিলে জাতীয় শোক দিবস পালন করি।
এসকেডি/এমএস
সর্বশেষ - রাজনীতি
- ১ জুলাইয়ের পর নারীদের প্রতি সাইবার বুলিং বেড়েছে: নাহিদ ইসলাম
- ২ জাতীয় নারীশক্তির আত্মপ্রকাশ, নেতৃত্বে মনিরা-মিতু-নুসরাত
- ৩ বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন, ‘চলেন যুদ্ধে যাই’
- ৪ উত্তরায় জামায়াতের উদ্যোগে ইচ্ছামতো কেনাকাটার সুযোগ পেলেন ২৫ জন
- ৫ সরকারের সঙ্গে সম্পৃক্ততার সুযোগ নিয়ে কোথাও প্রভাব বিস্তার করা যাবে না