খালেদার সঙ্গে কুয়েতের রাষ্ট্রদূতের বৈঠক রাতে
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করবেন ঢাকায় নিযুক্ত কুয়েতের রাষ্ট্রদুত আলী আহমাদ ইব্রাহিম আল-দাফায়রি। মঙ্গলবার রাত ৮টায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
খালেদা জিয়ার মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
বৈঠকে খালেদা জিয়ার উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমেদ উপস্থিত থাকতে পারেন বলে জানা গেছে।
সোমবার রাতে বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও অনিবার্য কারণবশত তা স্থগিত হয়।
এমএম/একে/পিআর
সর্বশেষ - রাজনীতি
- ১ যিনি দলীয় মনোনয়ন পাবেন তিনিই সিটি করপোরেশন নির্বাচন করবেন: ইশরাক
- ২ ঢাকা-৬ আসনে জামায়াতের প্রার্থী কল্পনার বাইরে ভোট পেয়েছেন: ইশরাক
- ৩ কলকাতায় মারা গেলেন আওয়ামী লীগের সাবেক এমপি জোয়াহেরুল
- ৪ জামায়াতের ইফতার মাহফিলে যোগ দেবেন প্রধানমন্ত্রী
- ৫ চট্টগ্রামের উন্নয়নে আবদুল্লাহ আল নোমানের অবদান চিরস্মরণীয়