খালেদার মুক্তির দাবিতে রিজভীর নেতৃত্বে মিছিল
কারাবন্দি চেয়ারপারসন খালেদা জিয়ার সুচিকিৎসা ও নিঃশর্ত মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি।
বৃহস্পতিবার দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে এই মিছিল অনুষ্ঠিত হয়। বিএনপির সহ-দফতর সম্পাদক বেলাল আহমেদ এক ই-মেইল বার্তায় গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
এতে বলা হয়, খালেদা জিয়ার মুক্তির দাবিতে আজ (শনিবার) জাতীয় প্রেস ক্লাবের বিপরীতে তোপখানা রোডে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রিজভী আহমেদ।
সকাল পৌনে ৮টায় শুরু হওয়া এই বিক্ষোভ মিছিলে ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম-সম্পাদক আরিফুর রহমান নাদিমসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা মিছিলে অংশ নেন। মিছিলটি বিএমএ ভবনের সামনে থেকে শুরু হয়ে পুরানা পল্টন মোড়ের দিকে এগিয়ে যায়।
কেএইচ/এমএমজেড/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ বিএনপি মেজরিটি, সংসদে যা ইচ্ছা তাই করতে পারে: ফেসবুক লাইভে হাসনাত
- ২ তিন দিনে বিএনপির প্রায় ১৩০০ মনোনয়নপত্র বিক্রি, জমা সাড়ে ৪ কোটিরও বেশি
- ৩ ফেসবুকে স্ট্যাটাস দিয়ে রাজনীতি থেকে সরে দাঁড়ালেন এলডিপি নেতা
- ৪ চীন সফরের আগে বিএনপি প্রতিনিধিদলের সম্মানে নৈশভোজ
- ৫ বিএনপি সব জায়গায় নিজেদের লোক বসিয়ে ‘ক্যু’ শুরু করেছে: জামায়াত আমির