জয়পুরহাটের ২ আসনে আ.লীগের জয়
জয়পুরহাট দুই আসনে জয়ী হয়েছেন আওয়ামী লীগের সামছুল আলম দুদু ও আবু সাঈদ আল মাহমুদ স্বপন।
জয়পুরহাট-১
এ আসনে মোট ভোটার ৩,৯৯,২৪৬। মোট কেন্দ্র ১৪৬টি। সব কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের সামছুল আলম দুদু। তার প্রাপ্ত ভোট ২,৩৬,৩১৭।
স্বতন্ত্র প্রার্থী আলেয়া বেগম পেয়েছেন ৩,০১৭ ভোট।
জয়পুরহাট-২
এ আসনে মোট ভোটার ৩,০৭,৩০৩। মোট কেন্দ্র ১০৩টি। সবকটি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে নৌকা প্রতীক নিয়ে আবু সাঈদ আল মাহমুদ স্বপন ২,৩১,২৮৫ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
বিএনপি প্রার্থী আবু ইউসুফ মো. খলিলুর রহমান পেয়েছেন ২৫,৬৫১ ভোট।
এমএআর/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ জাতীয় নারীশক্তির আত্মপ্রকাশ, নেতৃত্বে মনিরা-মিতু-নুসরাত
- ২ বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন, ‘চলেন যুদ্ধে যাই’
- ৩ উত্তরায় জামায়াতের উদ্যোগে ইচ্ছামতো কেনাকাটার সুযোগ পেলেন ২৫ জন
- ৪ সরকারের সঙ্গে সম্পৃক্ততার সুযোগ নিয়ে কোথাও প্রভাব বিস্তার করা যাবে না
- ৫ ১৮ বছর রাজপথে যুদ্ধ করেছি, এখন মূল্যায়ন না হলে কষ্ট লাগে