বেয়াই হলেন সোহেল তাজ-ডাবলু
আওয়ামী লীগের সাবেক স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ড. বদিউজ্জামান ভূঁইয়া ডাবলুর মেয়েকে বিয়ে করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজের ছেলে ব্যারিস্টার তুরাজ আহমদ। ফলে সোহেল তাজ ও বদিউজ্জামান ভূঁইয়া বেয়াই হলেন।
শনিবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে এ কথা জানিয়েছেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদের ছেলে সোহেল তাজ।

তিনি লিখেছেন, ‘আমি সবার সাথে একটি সুখবর শেয়ার করছি- আমার একমাত্র ছেলে (মা. কঙ্কা করিম) ব্যারিস্টার তুরাজ আহমদ ও ড. বদিউজ্জামান ভূঁইয়া এবং ড. আবিদা সুলতানা ইভার একমাত্র কন্যা লাবিবা জামানের পান-চিনি (এনগেজমেন্ট) গতকাল শুক্রবার ১৫ ফেব্রুয়ারি সম্পন্ন হয়েছে।
লাবিবা জামান পেশায় আইনজীবী এবং তার পিতা ড. বদিউজ্জামান ভূঁইয়া, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ছিলেন (বিগত কমিটির)। আমি সবার কাছে দোয়া এবং আশীর্বাদ কামনা করছি যাতে তাদের ভবিষ্যৎ জীবনের যাত্ৰা সুন্দর, সুখী ও শান্তিময় হয়।’
এইউএ/জেএইচ/এমকেএইচ
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের
- ২ অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি
- ৩ খামেনির মৃত্যুতে খোলা শোক বইতে সই করলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল
- ৪ বিএনপির এমপিদের প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- ৫ বাংলাদেশ ব্যাংক-দুদকের মতো প্রতিষ্ঠান দলীয়করণ করা হচ্ছে: নাহিদ ইসলাম