বাঘাইছড়ি হত্যাকাণ্ড : বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা
রাঙ্গামাটির বাঘাইছড়িতে নির্বাচনকর্মীদের ওপর সশস্ত্র সন্ত্রাসীদের বর্বরোচিত হামলায় সাতজন নিহত ও ১৫ জন গুরুতর আহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।
মঙ্গলবার (১৯ মার্চ) এক বিবৃতিতে তিনি এই নিন্দা ও ক্ষোভ জানান। তিনি নিহতদের জন্য গভীর শোক প্রকাশ করেন এবং হতাহতের পরিবারের সদস্যদের সমবেদনা জানান।
এ ঘটনায় সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার করে তাদের আইনানুগ শাস্তি দাবি করেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক।
বিবৃতিতে সাইফুল হক বলেন, রাঙ্গামাটির বাঘাইছড়িতে নির্বাচনকর্মীদের ওপর সশস্ত্র সন্ত্রাসীদের বর্বরোচিত হামলা ঠান্ডা মাথায় পরিকল্পিত হত্যাকাণ্ড। এই ঘটনা পার্বত্য জেলাসমূহে সন্ত্রাসের আরও বিস্তৃতি ঘটাবে এবং পার্বত্য অঞ্চলে সামরিকীকরণকে কেবল আরও জোরদার করবে। অর্থহীন উপজেলা পরিষদ নির্বাচন আরও অশান্তি ডেকে আনবে।
তিনি বলেন, উপজেলা পরিষদ নির্বাচনে ভোটারদের অনুপস্থিতি এই নির্বাচনকে পুরোপুরি অর্থহীন করে তুলেছে। নির্বাচন প্রত্যাখ্যান ও বর্জন করে ভোটারেরা নির্বাচনী তামাশার ব্যাপারে আরও একবার তাদের অনাস্থা প্রকাশ করল।
ভোটারদের এই নীরব প্রতিবাদের তাৎপর্য উপলব্ধি করে অনতিবিলম্বে নির্বাচনের নামে এসব তামাশা বন্ধ করার দাবি জানান তিনি।
এফএইচএস/এমবিআর/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ লুকানোর কিছু নেই, কোনো অনিয়ম করিনি: আসিফ মাহমুদ
- ২ উপদেষ্টা থাকাকালীন আসিফের আয় ৮৬ লাখ, স্ত্রীর অ্যাকাউন্টে ৬১৩ টাকা
- ৩ এনসিপি নেতাদের সঙ্গে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক বাতিল
- ৪ সংবাদ সম্মেলন ডেকেছেন আসিফ মাহমুদ, প্রকাশ করবেন ব্যাংক স্টেটমেন্ট
- ৫ যুদ্ধের কারণে জ্বালানি সাশ্রয়ীভাবে ব্যবহার করতে হবে, এটাই বিকল্প