বুধবার স্বাধীনতা দিবসের শোভাযাত্রা করবে বিএনপি
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আগামীকাল বুধবার শোভাযাত্রা করবে বিএনপি। বুধবার বেলা ২টা ৩০ মিনিটে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এ শোভাযাত্রা শুরু হবে।
দলটির সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হবে শোভাযাত্রা। এরপর শান্তিনগর মোড় থেকে যতদূর যেতে দেয় যাবে।
স্বাধীনতা দিবস উপলক্ষে গত ১৭ মার্চ সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা করে বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ওই কর্মসূচি ঘোষণা করেন।
সেদিন বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা স্বাধীনতা দিবস উপলক্ষে শোভাযাত্রা করব ২৭শে মার্চ। তবে শোভাযাত্রার অনুমতি এখনও পাইনি। অনুমতি পেলে সময় জানানো হবে।’
এ শোভাযাত্রার সময় জানানো হলো আজ।
কেএইচ/জেডএ/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে যাচ্ছে এনসিপি
- ২ বাংলাদেশ আমজনগণ পার্টির নিবন্ধন নিয়ে ষড়যন্ত্র চলছে: রফিকুল আমীন
- ৩ ঘোষণা দিয়ে আওয়ামী লীগকে পুনর্বাসন করা উচিত বিএনপির: আসিফ মাহমুদ
- ৪ তারেক রহমানের ছেড়ে দেওয়া বগুড়া-৬ আসনে বিএনপির প্রার্থী বাদশা
- ৫ ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা গুরুত্বপূর্ণ