মওদুদ আহমদের ছেলের মৃত্যুতে ছাত্রদলের শোক
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদের ছেলে আমান মমতাজ মওদুদের মৃত্যুতে গভীর শোক জানিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল।
মঙ্গলবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি মামুনুর রশিদ মামুন ও সাধারন সম্পাদক মো. আকরামুল হাসান এ শোক জ্ঞাপন করেন।
বিবৃতিতে বলা হয়, ‘পিতার কাঁধে সন্তানের লাশ খুবই কষ্টদায়ক একটি ব্যাপার। মাত্র ৩৮ বছর বয়সে তার এই অকাল প্রয়ান কোনোভাবেই কাম্য ছিল না। আল্লাহ নিশ্চয় তাকে বেহেশত নসীব করবেন। আর তার পিতা-মাতাকে যেন আল্লাহ তায়ালা এই শোক বইবার ক্ষমতা দেন আমরা সেই দোয়া করছি।’
প্রসঙ্গত, মঙ্গলবার ভোর সাড়ে ৪টায় সিঙ্গাপুরগামী একটি এয়ার অ্যাম্বুলেন্সে তার মৃত্যু হয়। উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুর নেয়া হচ্ছিল।
এমএইচ/একে/আরআইপি
সর্বশেষ - রাজনীতি
- ১ ফ্যাসিস্টদের দোসর রাষ্ট্রপতির সংসদে ভাষণ দেওয়ার অধিকার নেই
- ২ জুলাই সনদ বাস্তবায়নের পর ডেপুটি স্পিকারের বিষয়ে সিদ্ধান্ত: জামায়াত
- ৩ ফেসবুক লাইভে উন্নয়ন কার্যক্রম তুলে ধরলেন হাসনাত আবদুল্লাহ
- ৪ প্রাণবন্ত সংসদ গড়তে চায় সরকার, প্রথম অধিবেশন বৃহস্পতিবার
- ৫ তারেক রহমানের নেতৃত্বে আধুনিক হবে ডাক বিভাগ: আবু সুফিয়ান