চক্রান্তের গর্ভেই শেখ হাসিনার জন্ম
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে জাগপা সভাপতি শফিউল আলম প্রধান বলেছেন, আপনি কোন ষড়যন্ত্র করতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন। আপনার ইতিহাস চক্রান্তের ইতিহাস। চক্রান্ত্রের গর্ভেই আপনার জন্ম হয়েছে।
শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল আয়োজিত ‘রাজনৈতিক সংকট সামাধানে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে নির্বাচনের বিকল্প নাই’ শীর্ষক আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
শফিউল আলম প্রধান বলেন, আওয়ামী লীগের দুটি ধারা আছে একটা ভারতীয় লীগ অন্যটি আওয়ামী লীগ। ভারতীয় লীগের নেতৃত্ব দিচ্ছেন শেখ হাসিনা।
তিনি আরো বলেন, দেশে একটিই সংকট তা হল রক্ত পিপাসু শেখ হাসিনা। কারণ তার আচরণই প্রমাণ করে তিনি বাংলাদেশের সরকার নয়। তিনি ভিনদেশিদের চক্রান্তের ফসল।
আয়োজক সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হুমায়ন কবির বেপারীর সভাপতিত্বে আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট আহমেদ আজম খান, বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান মিয়া সম্রাট প্রমুখ।
এমএম/এসকেডি/পিআর
সর্বশেষ - রাজনীতি
- ১ জুলাই সনদ বাস্তবায়ন না করলে জনগণ কখনোই ক্ষমা করবে না: শিশির মনির
- ২ সংস্কার প্রস্তাবের আলোকে বিরোধীদল যতটুকু পাবে, ততটুকু চাই
- ৩ ফ্যাসিস্টদের দোসর রাষ্ট্রপতির সংসদে ভাষণ দেওয়ার অধিকার নেই
- ৪ জুলাই সনদ বাস্তবায়নের পর ডেপুটি স্পিকারের বিষয়ে সিদ্ধান্ত: জামায়াত
- ৫ ফেসবুক লাইভে উন্নয়ন কার্যক্রম তুলে ধরলেন হাসনাত আবদুল্লাহ