জয়-লেখককে প্রধানমন্ত্রীর বার্তা পৌঁছে দিলেন চার নেতা
ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয় ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেছেন সংগঠনটির দায়িত্বপ্রাপ্ত আওয়ামী লীগের চার কেন্দ্রীয় নেতা।
বুধবার (১৮ সেপ্টেম্বর) আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এ রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয় বলে বিশ্বস্ত সূত্র নিশ্চিত করেছে।
ওই সূত্রের তথ্যানুযায়ী, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, মো. আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক ও আ ফ ম বাহাউদ্দিন নাছিম ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে বৈঠক করেন।
বৈঠকে উপস্থিত এক নেতা নাম প্রকাশ না করার শর্তে জাগো নিউজকে বলেন, ‘আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি এবং সাধারণ সম্পাদকের সঙ্গে আমরা বৈঠক করেছি। ছাত্রলীগের ভারপ্রাপ্ত নেতাদের আমরা ভবিষ্যৎ কর্মপরিকল্পনা-সংক্রান্ত বিষয়ে দিকনির্দেশনা দিয়েছি। আমাদের নেত্রীই আমাদের তাদের নির্দেশনা দেয়ার দায়িত্ব দিয়েছেন। নেত্রী যেভাবে তাদের গাইড করতে বলেছেন আমরা সে অনুযায়ী গাইড করেছি।’
এইউএ/এসআর/পিআর
সর্বশেষ - রাজনীতি
- ১ সংসদে শিগগির আসবেন আমাদের লিজেন্ড সিস্টাররা: জামায়াত এমপি
- ২ সংরক্ষিত নারী আসনে জামায়াতের প্রার্থী চূড়ান্ত, ঘোষণা শিগগির
- ৩ সড়ক পরিবহনমন্ত্রী আওয়ামী লীগের মন্ত্রীদের মতো উত্তর দিয়েছেন
- ৪ গণভোটের রায় না মানলে সরকারকে অবৈধ বলা শুরু করবো: আসিফ মাহমুদ
- ৫ খালেদা জিয়ার জনপ্রিয়তার প্রমাণ জানাজায় মানুষের ঢল: অ্যাটর্নি জেনারেল