প্রভাবশালী যুবলীগ নেতা শামীমের কার্যালয়ে র্যাবের অভিযান
ফাইল ছবি
রাজধানীর সবুজবাগ, বাসাবো, মতিঝিলসহ বিভিন্ন এলাকায় প্রভাবশালী ঠিকাদার হিসেবে পরিচিত যুবলীগ নেতা এস এম গোলাম কিবরিয়া শামীম ওরফে জি কে শামীমের ব্যবসায়ীক কার্যালয় ঘিরে রেখেছে র্যাব।
শুক্রবার দুপুরে নিকেতনে তার কার্যালয় ঘিরে রেখে অভিযান চালানো হচ্ছে। এখনও পর্যন্ত অভিযানের বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। অভিযানের বিষয়ে মন্তব্য করতে রাজিও হননি দায়িত্বশীল কেউ।
এরআগে অবৈধ জুয়া ও ক্যাসিনো চালানোর অভিযোগে র্যাবের হাতে আটক হয়েছেন ঢাকা দক্ষিণ মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়া। অস্ত্র ও মাদকের পৃথক দুই মামলায় তাকে ৭ দিনের রিমান্ডেও পেয়েছে পুলিশ।
সম্প্রতি ছাত্রলীগ ও যুবলীগের কয়েকজন নেতার বিষয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারপরই ছাত্রলীগের পদ হারান শোভন-রাব্বানী। এরপর আটক হন খালেদ ও আজ শামীমের কার্যালয়ে অভিযান চালাচ্ছে র্যাব।
জেইউ/এনএফ/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ সবার সঙ্গে পরামর্শ করে দেশ পরিচালনা করবেন তারেক রহমান: চরমোনাই পীর
- ২ মন্ত্রিসভা গঠনে তারেক রহমানের সামনে ‘অভিজ্ঞতার হিসাব-নিকাশ’
- ৩ একসঙ্গে সংসদ সদস্য ও সংবিধান সংস্কার পরিষদের শপথ পড়ানোর দাবি এনসিপির
- ৪ পাহারাদারির মাধ্যমে নতুন সরকারের পাশে থাকবে জামায়াত: ডা. শফিকুর রহমান
- ৫ চরমোনাই পীরের বাসায় তারেক রহমানের ৪৫ মিনিট, কথা হলো কী নিয়ে?