যুবলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক চয়ন, সদস্য সচিব হারুন
ক্ষমতাসীন আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের সপ্তম কংগ্রেসের প্রস্তুতি কমিটিতে যুবলীগ প্রেসিডিয়াম সদস্য চয়ন ইসলামকে আহ্বায়ক এবং সাধারণ সম্পাদক মো. হারুনুর রশীদকে সদস্য সচিব করা হয়েছে।
রোববার (২০ অক্টোবর) প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে যুবলীগের কেন্দ্রীয় কমিটির প্রতিনিধি দলের বৈঠকে এ কমিটি করা হয়। বৈঠকে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুর কাদের বলেন, আমাদের সভাপতি (শেখ হাসিনা) যুবলীগের প্রেসিডিয়াম মেম্বার ও সাংগঠনিক সম্পাদকদের সাথে দীর্ঘক্ষণ বৈঠক করেছেন। তিনি আগামী জাতীয় কংগ্রেস নিয়ে নির্দেশনা দিয়েছেন। সিদ্ধান্ত যেগুলো হয়েছে, বয়স সীমা ৫৫ বছর করা হয়েছে।
তিনি আরও বলেন, সংগঠনটি প্রেসিডিয়াম মেম্বার চয়ন ইসলামকে আহ্বায়ক ও সাধারণ সম্পাদক হারুনুর রশীদকে সদস্য সচিব এবং কার্যনিবাহী সদস্যকে নিয়ে সম্মেলন প্রস্তুতি কমিটি করা হয়েছে। এ কমিটি আগামী সম্মেলন পর্যন্ত সম্মেলনে প্রস্তুতি নেবে। যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তাদের সবাইকে অব্যাহতি দিতে নেত্রীর নির্দেশ রয়েছে।
তাহলে কী চেয়ারম্যানকে বহিষ্কার করা হয়েছে- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তা হয়নি। তবে চেয়ারম্যানকে অব্যাহতি দেয়া হয়েছে।
এখন যুবলীগের চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন কে- এমন প্রশ্নের জবাবে কাদের বলেন, এখন সম্মেলন প্রস্তুতি কমিটি সব করবে।
এইউএ/আরএস/এমএস/জেআইএম
সর্বশেষ - রাজনীতি
- ১ বাংলাদেশ আমজনগণ পার্টির নিবন্ধন নিয়ে ষড়যন্ত্র চলছে: রফিকুল আমীন
- ২ ঘোষণা দিয়ে আওয়ামী লীগকে পুনর্বাসন করা উচিত বিএনপির: আসিফ মাহমুদ
- ৩ তারেক রহমানের ছেড়ে দেওয়া বগুড়া-৬ আসনে বিএনপির প্রার্থী বাদশা
- ৪ ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা গুরুত্বপূর্ণ
- ৫ দলীয় নয়, যোগ্য ব্যক্তির সরকারি গুরুত্বপূর্ণ পদে নিয়োগ চান জামায়াত আমির