দেশবাসীকে মির্জা ফখরুলের ঈদ শুভেচ্ছা
রাজনৈতিক বক্তব্য এড়িয়ে শুধুমাত্র দেশবাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
কারামুক্তি ও বিদেশে চিকিৎসার ৯ মাস পর নিজ জেলা ঠাকুরগাঁওয়ে ঈদ পালন শেষে শহরের তাঁতিপাড়াস্থ নিজ বাসভবনে সাংবাদিকদের কাছে তিনি ঈদ শুভেচ্ছা জানিয়ে বলেন, শান্তি ও মানুষের অধিকার পুনঃপ্রতিষ্ঠায় শুভাসিত হোক আজকের ঈদ।
তিনি বলেন, ত্যাগের মহিমা ছড়িয়ে পড়ুক সারাদেশে। সৃষ্টি হোক নতুন বন্ধুত্বের, নতুন ভ্রাতৃত্বের।
এর আগে ঠাকুরগাঁও শহরের প্রধান ঈদ জামাত সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড়মাঠে ঈদের নামাজ আদায় শেষে মির্জা আলমগীর উপস্থিত স্বজন ও নিজ এলাকার অধিবাসীদের সঙ্গে কোলাকুলি করেন।
রবিউল এহসান রিপন/ এমএএস/এমএস
সর্বশেষ - রাজনীতি
- ১ সরকার জাতিকে জুলাই গণ-অভ্যুত্থান ভুলিয়ে দিতে চায় : মাওলানা মামুনুল হক
- ২ জুলাই সনদ বাস্তবায়ন না করলে জনগণ কখনোই ক্ষমা করবে না: শিশির মনির
- ৩ সংস্কার প্রস্তাবের আলোকে বিরোধীদল যতটুকু পাবে, ততটুকু চাই
- ৪ ফ্যাসিস্টদের দোসর রাষ্ট্রপতির সংসদে ভাষণ দেওয়ার অধিকার নেই
- ৫ জুলাই সনদ বাস্তবায়নের পর ডেপুটি স্পিকারের বিষয়ে সিদ্ধান্ত: জামায়াত