খোকা দেশপ্রেমিক ছিলেন : বি চৌধুরী
বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার মৃত্যুতে বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী গভীর শোক প্রকাশ করে বলেছেন, তিনি একজন বীর মুক্তিযোদ্ধা্ এবং দেশপ্রেমিক মানুষ ছিলেন।
সোমবার সাবেক এ রাষ্ট্রপতির প্রেস সচিব জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক শোক বাণীতে তিনি এ মন্তব্য করেন।
শোক বাণীতে তিনি বলেন, সাবেক মন্ত্রী এবং অবিভক্ত ঢাকার মেয়র সাদেক হোসেন খোকার মৃত্যুতে আমি দুঃখিত এবং শোকাহত হয়েছি। তিনি আমার এলাকার লোক ছিলেন এবং দীর্ঘদিন আমরা একসঙ্গে কাজ করেছি। তিনি একজন দেশপ্রেমিক এবং বীর মুক্তিযোদ্ধা ছিলেন। তার সুন্দর আচরণের জন্য তিনি সাধারণ মানুষের দোয়া পাবেন।
আমি তার আত্মীয়-পরিজনের জন্য সমবেদনা প্রকাশ করছি। আল্লাহ তার রুহের মাগফেরাত কামনা করুন।
এইউএ/জেএইচ/জেআইএম
সর্বশেষ - রাজনীতি
- ১ বিএনপি মেজরিটি, সংসদে যা ইচ্ছা তাই করতে পারে: ফেসবুক লাইভে হাসনাত
- ২ তিন দিনে বিএনপির প্রায় ১৩০০ মনোনয়নপত্র বিক্রি, জমা সাড়ে ৪ কোটিরও বেশি
- ৩ ফেসবুকে স্ট্যাটাস দিয়ে রাজনীতি থেকে সরে দাঁড়ালেন এলডিপি নেতা
- ৪ চীন সফরের আগে বিএনপি প্রতিনিধিদলের সম্মানে নৈশভোজ
- ৫ বিএনপি সব জায়গায় নিজেদের লোক বসিয়ে ‘ক্যু’ শুরু করেছে: জামায়াত আমির