ডিএসসিসি থেকে শেষ বিদায় খোকার
বিএনপির ভাইস চেয়ারম্যান ও অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের শেষ মেয়র সাদেক হোসেন খোকার জানাজা তার সাবেক কর্মস্থল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) নগর ভবন প্রাঙ্গণে সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকেল ৩টায় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ডিএসসিসি মেয়র সাঈদ খোকনসহ কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারী এবং সাধারণ মানুষ অংশ নেন।
এর আগে অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার মৃত্যুতে তার প্রতি সম্মান প্রদর্শন করে প্রচলিত নিয়ম অনুযায়ী ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) তাদের অফিস ছুটি ঘোষণা করে।
প্রসঙ্গত, সাদেক হোসেন খোকা নিউইয়র্কে চিকিৎসাধীন অবস্থায় গত সোমবার (৪ নভেম্বর) বাংলাদেশ সময় দুপুর ১টায় ইন্তেকাল করেন। ২০০২ সালের ২৫ এপ্রিল অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র নির্বাচিত হন খোকা।
এএস/এসআর/পিআর
সর্বশেষ - রাজনীতি
- ১ বিএনপি মেজরিটি, সংসদে যা ইচ্ছা তাই করতে পারে: ফেসবুক লাইভে হাসনাত
- ২ তিন দিনে বিএনপির প্রায় ১৩০০ মনোনয়নপত্র বিক্রি, জমা সাড়ে ৪ কোটিরও বেশি
- ৩ ফেসবুকে স্ট্যাটাস দিয়ে রাজনীতি থেকে সরে দাঁড়ালেন এলডিপি নেতা
- ৪ চীন সফরের আগে বিএনপি প্রতিনিধিদলের সম্মানে নৈশভোজ
- ৫ বিএনপি সব জায়গায় নিজেদের লোক বসিয়ে ‘ক্যু’ শুরু করেছে: জামায়াত আমির