ক্যান্সার আক্রান্ত সাংবাদিককে আর্থিক সহায়তা দিল বিএনপি
দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত জ্যেষ্ঠ সাংবাদিক ও আমার দিন পত্রিকার সাবেক সম্পাদক রাশিদুন্নবী বাবুকে আর্থিক সহায়তা প্রদান করেছে বিএনপি।
বুধবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের তৃতীয় তলায় আর্থিক অনুদান প্রদান করা হয়। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উদ্যোগে রাশিদুন্নবী বাবুর বোন মনিরা আক্তার রুমির হাতে আর্থিক সহায়তা তুলে দেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ, চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, আবদুস সালাম, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, বিএনপির সহ-দফতর সম্পাদক মুনির হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার প্রমুখ।
আর্থিক সহায়তা প্রদানকালে রুহুল কবির রিজভী বলেন, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অসুস্থ বিশিষ্ট সাংবাদিক রাশিদুন্নবী বাবুর শারীরিক অবস্থার খোঁজ-খবর নিচ্ছেন। তিনি তার চিকিৎসা সহায়তার জন্য অল্প কিছু অনুদানের ব্যবস্থা করেছেন।
এ সময় সাংবাদিক বাবুর বোন রুমি বিএনপির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
কেএইচ/এমএসএইচ/এমকেএইচ
সর্বশেষ - রাজনীতি
- ১ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীর সংখ্যা ৬০০ ছাড়িয়েছে
- ২ ক্ষমতার স্বাদ পেয়ে বিএনপি জনগণের রক্তের কথা ভুলে গেছে: নাহিদ ইসলাম
- ৩ মঈন খানের বাসায় যুক্তরাষ্ট্র ও ভারতসহ ৭ দেশের রাষ্ট্রদূতের নৈশভোজ
- ৪ বিএনপির সংরক্ষিত নারী আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করলেন ফারজানা সিথী
- ৫ সংরক্ষিত নারী আসনে এমপি হতে চান শফিউল বারী বাবুর স্ত্রী বীথিকা