স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছে বিএনপি
দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্যদের জরুরি বৈঠক ডেকেছে বিএনপি। সোমবার (২৩ ডিসেম্বর) বিকেল ৪টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
রোববার (২২ ডিসেম্বর) রাতে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার বিষয়টি জাগো নিউজকে জানিয়েছেন।
এদিকে জাতীয় ঐক্যফ্রন্টের দফতর প্রধান জাহাঙ্গীর আলম মিন্টু জানিয়েছেন, সোমবার সকাল ১০টায় মতিঝিলে ঢাকা মেট্রোপলিটন চেম্বার ভবনে জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেনের চেম্বারে ফ্রন্টের স্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত হবে।
কেএইচ/এমএসএইচ
সর্বশেষ - রাজনীতি
- ১ এনসিপি নেতাকে হুমকির অভিযোগ, থানায় জিডি
- ২ লেগুনা চালক খায়রুলকে হত্যার নিন্দা ও জড়িতদের শাস্তির দাবি জামায়াতের
- ৩ ঢাকার দুই সিটি নির্বাচনে এনসিপির প্রার্থী আলোচনায় আসিফ-আদীব
- ৪ সংসদ নির্বাচনে ভরাডুবি, এবার স্থানীয় নির্বাচনে অংশ নেবে জাপা
- ৫ বিএনপি সবসময় জনগণের সেন্টিমেন্ট ধারণ করে: প্রতিমন্ত্রী টুকু