কেন্দ্রীয় ১৪ দলের সভা বৃহস্পতিবার
আওয়ামী লীগ নেতৃত্বাধীন কেন্দ্রীয় ১৪ দলের এক সভা বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে।
বুধবার আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৬ ডিসেম্বর (বৃহস্পতিবার) বেলা সাড়ে ১১টায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় ১৪ দলের এক সভা অনুষ্ঠিত হবে।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম সংশ্লিষ্ট সবাইকে যথা সময়ে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।
এইউএ/জেএইচ/এমকেএইচ
সর্বশেষ - রাজনীতি
- ১ শেকৃবিতে ক্রিয়াশীল সংগঠনের নেতাদের সম্মানে শিবিরের ইফতার
- ২ ওসমান হাদি হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনের দাবি জামায়াত আমিরের
- ৩ হান্নান মাসউদের গাড়িবহরে বিএনপি-আওয়ামী লীগ মিলেমিশে হামলা করেছে
- ৪ হান্নান মাসউদের ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় এনসিপি
- ৫ রাষ্ট্রপতিকে অভিশংসনের পর গ্রেফতারের দাবি বিরোধীদলীয় চিফ হুইপের