প্রধানমন্ত্রীর পুরস্কার প্রাপ্তিতে বিএনপি খুশি : রিপন
সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার চ্যাম্পিয়ন অব দ্য আর্থ পুরস্কার প্রাপ্তিতে বিএনপি খুশি হয়েছে বলে জানিয়ে দলটির মুখপাত্র আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন।
শুক্রবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশের যাবতীয় অর্জনেই আমরা খুশি হই। বিশেষ করে যেখানে দেশ, দেশের পতাকা এবং অহংকার জড়িত থাকে।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর এই পুরস্কারেও আমরা খুশি। তবে প্রধানমন্ত্রীই প্রথম এই পুরস্কার পাননি। আমাদের দেশের নাগরিক সৈয়দ আতিক রহমান আট বছর আগেও এই পুরস্কার পেয়েছিলেন। প্রধানমন্ত্রীও পেয়েছেন, আলহামদুলিল্লাহ, আমরা খুশি। এই পুরস্কার যারা পেয়েছেন, তাদের সবাইকে শুভেচ্ছা জানাই।
সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ক্যাপ্টেন (অব.) সুজা উদ্দিনসহ তথ্য ও গবেষনা সম্পাদক হাবিবুর রহমান হাবিব, কেন্দ্রীয় নেতা মোস্তফিজুর রহমান বাবুল ও খোরশেদ মিয়া আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
এমএম/এআরএস/এমএস
সর্বশেষ - রাজনীতি
- ১ প্রতিষ্ঠাবার্ষিকীতে গণতন্ত্র প্রতিষ্ঠার প্রত্যয় পুনর্ব্যক্ত এনসিপির
- ২ আব্বাস ভাই বললেন দুষ্টুমি করবা না: নাসীরুদ্দীন পাটওয়ারী
- ৩ সরকার পরামর্শ গ্রহণ না করলে বিরোধীদলের যে ভূমিকা সেটাই করবো
- ৪ স্থানীয় নির্বাচনের প্রস্তুতি নিতে নেতাকর্মীদের আহ্বান নাহিদ ইসলামের
- ৫ নারী-শিশু নির্যাতন বন্ধে জামায়াতের মহিলা বিভাগের ১০ দফা দাবি