আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সভা রোববার
আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনের মাধ্যমে নবগঠিত কমিটির প্রথম সম্পাদকমণ্ডলীর সভা আগামী ১২ জানুয়ারি (রোববার) অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
১২ জানুয়ারি সকাল সাড়ে ১০টায় ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে সম্পাদকমণ্ডলীর এ সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
২১তম জাতীয় সম্মেলনের পর দলটির সম্পাদকমণ্ডলীর প্রথম সভা এটি।
এইউএ/এনএফ/পিআর
সর্বশেষ - রাজনীতি
- ১ হান্নান মাসউদের ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় এনসিপি
- ২ রাষ্ট্রপতিকে অভিশংসনের পর গ্রেফতারের দাবি বিরোধীদলীয় চিফ হুইপের
- ৩ পিলখানা হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন প্রকাশের দাবি জামায়াত আমিরের
- ৪ ম্যানেজ ভোটের সরকার পিলখানা গণহত্যার সুষ্ঠু বিচার করতে পারবে না
- ৫ দেশের সার্বভৌমত্ব নিরাপদ রাখতে পিলখানা হত্যাকাণ্ডের বিচার করতে হবে