উন্নত চিকিৎসার জন্য রাতে সিঙ্গাপুর যাচ্ছেন আমান
উন্নত চিকিৎসার জন্য আজ রাতে সিঙ্গাপুর যাচ্ছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ডাকসুর সাবেক ভিপি আমান উল্লাহ আমান।
জাতীয়তাবাদী কৃষক দলেরর কেন্দ্রীয় সদস্য কে এম রকিবুল ইসলাম রিপন এ তথ্য জানিয়েছেন।
রিপন বলেন, রোববার রাত ৯টার সময় সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। সেখানে তিনি ইউনাইটেড অ্যান্ড হেলথ হসপিটালে চিকিৎসা নেবেন।
গত ৮ জানুয়ারি রাত ৩টার সময় আমান উল্লাহ আমান তার মহাখালীর বাসায় হৃদরোগে অসুস্থবোধ করলে তাৎক্ষণিকভাবে তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সেখানে চিকিৎসাধীন তিনি।
কেএইচ/জেএইচ/পিআর
সর্বশেষ - রাজনীতি
- ১ রাষ্ট্রপতিকে অভিশংসনের পর গ্রেফতারের দাবি বিরোধীদলীয় চিফ হুইপের
- ২ পিলখানা হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন প্রকাশের দাবি জামায়াত আমিরের
- ৩ ম্যানেজ ভোটের সরকার পিলখানা গণহত্যার সুষ্ঠু বিচার করতে পারবে না
- ৪ দেশের সার্বভৌমত্ব নিরাপদ রাখতে পিলখানা হত্যাকাণ্ডের বিচার করতে হবে
- ৫ বিডিআর হত্যাকাণ্ডে আওয়ামী লীগের যোগসূত্র ছিল: জামায়াত আমির