ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের প্রতিনিধিদের সঙ্গে ফখরুলের বৈঠক
ওয়াশিংটনভিত্তিক গবেষণা সংস্থা ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের (ডিআই) প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক হয়। সকাল ১০টা ৫০ মিনিট থেকে দুপুর ১২টা পর্যন্ত এ বৈঠক চলে।
বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান উপস্থিত ছিলেন। এ ছাড়া ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের প্রতিনিধিদের মধ্যে লিপিকা দাস এবং সংগঠনটির মার্কিন পরামর্শক জর্জ বৈঠকে অংশ নেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের আসন্ন নির্বাচন নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে।
কেএইচ/জেডএ/পিআর
সর্বশেষ - রাজনীতি
- ১ জামায়াত আমিরের সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, আলোচনা হলো যে বিষয়ে
- ২ বিএনপির কিছু কর্মীর আচরণ অস্থিতিশীলতা তৈরি করছে, অভিযোগ জামায়াত নেতার
- ৩ বিএনপি আদালতের মাধ্যমে সংস্কার বাধাগ্রস্ত করছে: আসিফ মাহমুদ
- ৪ মধ্যপ্রাচ্যে বাংলাদেশি হতাহতের ঘটনায় জামায়াত আমিরের শোক
- ৫ শহীদ পরিবারকে উপেক্ষা করলে গণতন্ত্রের লড়াই সার্থক হবে না: রিজভী