ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করতে নেতাকর্মীদেরকে গ্রেফতার করছে সরকার
বর্তমান সরকার নিজেদের ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করতে দেশব্যাপী বিরোধী দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে ধারাবাহিকভাবে গ্রেফতার অভিযান অব্যহত রেখেছে বলে অভিযোগ করেছেন বিএনপির মুখপাত্র ও আন্তর্জতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন।
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল-ঢাকা মহানগর (দক্ষিণ) এর যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান খোকন এবং দক্ষিণখান থানা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি নবী হোসেনকে গ্রেফতারের প্রতিবাদে মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ অভিযোগ করেন।
রিপন বলেন, ক্ষমতা পাকাপোক্ত রাখতে গ্রেফতার অভিযানের ধারাবাহিকতায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল-ঢাকা মহানগর (দক্ষিণ) এর যুগ্ম আহ্বায়ক ও সভাপাতিকে গ্রেফতার করা হয়েছে।
তিনি আইন-শৃঙ্খলা বাহিনী কর্তৃক এধরনের ন্যাক্কারজনক ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
বিএনপি’র মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দেয়ার জোর দাবি জানান।
এমএম/এসকেডি/পিআর
সর্বশেষ - রাজনীতি
- ১ ফেসবুকে স্ট্যাটাস দিয়ে রাজনীতি থেকে সরে দাঁড়ালেন এলডিপি নেতা
- ২ চীন সফরের আগে বিএনপি প্রতিনিধিদলের সম্মানে নৈশভোজ
- ৩ বিএনপি সব জায়গায় নিজেদের লোক বসিয়ে ‘ক্যু’ শুরু করেছে: জামায়াত আমির
- ৪ একসময়ের নিস্তব্ধ বিএনপি কার্যালয় এখন মুখরিত রাজনৈতিক উৎসবে
- ৫ চব্বিশ ও একাত্তর কোনোটিকেই ধারণ করে না বিএনপি: নাহিদ ইসলাম