অসুস্থ রিজভীকে নিয়ে উদ্বিগ্ন বিএনপি
ফাইল ছবি
হাসপাতালে চিকিৎসাধীন গুরুতর অসুস্থ বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর চিকিৎসা শেষ না করেই হাসপাতাল থেকে কারাগারে প্রেরণের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির মুখপাত্র আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন।
মঙ্গলবার সন্ধ্যায় দলটির সহ-দফতর সম্পাদক আসাদুল করিম শাহীন প্রেরিত বিবৃতিতে ড. আসাদুজ্জামান রিপন বলেন, ‘বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী গুরুতর অসুস্থ হওয়ার কারণে চিকিৎসার জন্য তাকে কারাগার থেকে হাসপাতালে স্থানান্তর করা হয়েছিল।
কিন্তু তার যখন শারীরিক চিকিৎসা চলছিল এবং তিনি আরোগ্য লাভ না করার পরও তাকে হাসপাতাল থেকে পুনরায় কারাগারে প্রেরণের ঘটনায় আমরা উদ্বিগ্ন। কারণ এতে তার শারীরিক অবনতির আশঙ্কা করছি’।
বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে মুক্তি দিয়ে বিদেশে সুচিকিৎসা লাভের সুযোগ দানের জন্য সরকারের প্রতি আহ্বান জানান দলটির মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন।
এমএম/একে/আরআইপি
সর্বশেষ - রাজনীতি
- ১ যিনি দলীয় মনোনয়ন পাবেন তিনিই সিটি করপোরেশন নির্বাচন করবেন: ইশরাক
- ২ ঢাকা-৬ আসনে জামায়াতের প্রার্থী কল্পনার বাইরে ভোট পেয়েছেন: ইশরাক
- ৩ কলকাতায় মারা গেলেন আওয়ামী লীগের সাবেক এমপি জোয়াহেরুল
- ৪ জামায়াতের ইফতার মাহফিলে যোগ দেবেন প্রধানমন্ত্রী
- ৫ চট্টগ্রামের উন্নয়নে আবদুল্লাহ আল নোমানের অবদান চিরস্মরণীয়