বিকল্পধারার যুগ্ম মহাসচিব এনায়েত কবীর
বিকল্পধারা বাংলাদেশের সহ-সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী এনায়েত কবীরকে দলের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব নিযুক্ত করা হয়েছে। বিকল্পধারার প্রেসিডেন্ট সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী দলের গঠনতন্ত্রের ৪ এর ১ ধারায় তাকে এ পদে নিযুক্ত করেন।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর বাড্ডায় বিকল্পধারার কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত বর্ধিত সভায় দলের মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান এনায়েত কবীরের কাছে যুগ্ম মহাসচিব নিযুক্তির চিঠি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।
এনায়েত কবীর বরিশাল বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মরহুম অ্যাডভোকেট আবদুর রবের ছেলে। তিনি ছাত্রজীবনে বাম রাজনীতি এবং পরে বিএনপির রাজনীতিতে সঙ্গে যুক্ত ছিলেন।
এইউএ/এএইচ/এমকেএইচ
সর্বশেষ - রাজনীতি
- ১ বিএনপি মেজরিটি, সংসদে যা ইচ্ছা তাই করতে পারে: ফেসবুক লাইভে হাসনাত
- ২ তিন দিনে বিএনপির প্রায় ১৩০০ মনোনয়নপত্র বিক্রি, জমা সাড়ে ৪ কোটিরও বেশি
- ৩ ফেসবুকে স্ট্যাটাস দিয়ে রাজনীতি থেকে সরে দাঁড়ালেন এলডিপি নেতা
- ৪ চীন সফরের আগে বিএনপি প্রতিনিধিদলের সম্মানে নৈশভোজ
- ৫ বিএনপি সব জায়গায় নিজেদের লোক বসিয়ে ‘ক্যু’ শুরু করেছে: জামায়াত আমির