গণতান্ত্রিক প্রতিষ্ঠান রক্ষায় আন্দোলনের বিকল্প নেই
গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহকে রক্ষা এবং বিকশিত করতে আন্দোলনের কোনো বিকল্প নেই। তাই জনগণের ক্ষমতায়নের লক্ষ্যে রাষ্ট্র ও সমাজের সকল স্তরে অগণতান্ত্রিক অপশক্তির বিরুদ্ধে আন্দোলনের করতে হবে। শহীদ জেহাদ দিবস উপলক্ষে শুক্রবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বাণীতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এ কথা বলেন।
বাণীতে স্বৈরাচার বিরোধী আন্দোলনের নির্ভীক সৈনিক শহীদ নাজির উদ্দিন জেহাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তার রুহের মাগফিরাত কামনা করেন খালেদা জিয়া।
খালেদা জিয়া বলেন, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে সামরিক শাসন বিরোধী আন্দোলনে একটি অবিস্মরণীয় নাম শহীদ নাজির উদ্দিন জেহাদ। নব্বইয়ের স্বৈরাচার বিরোধী গণআন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করতে গিয়ে শাহাদাত বরণ করেন এই অকুতোভয় ছাত্রনেতা। তার রক্ত স্রোতের ধারা বেয়েই ওই বছরই সংঘটিত হয় গণঅভ্যুত্থান, পতন হয় স্বৈরশাসক এরশাদের।
এএইচ/এমএস
সর্বশেষ - রাজনীতি
- ১ বিএনপির কিছু কর্মীর আচরণ অস্থিতিশীলতা তৈরি করছে, অভিযোগ জামায়াত নেতার
- ২ বিএনপি আদালতের মাধ্যমে সংস্কার বাধাগ্রস্ত করছে: আসিফ মাহমুদ
- ৩ মধ্যপ্রাচ্যে বাংলাদেশি হতাহতের ঘটনায় জামায়াত আমিরের শোক
- ৪ শহীদ পরিবারকে উপেক্ষা করলে গণতন্ত্রের লড়াই সার্থক হবে না: রিজভী
- ৫ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সালাম