সোমবার সারাদেশে জামায়াতের বিক্ষোভ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদসহ গ্রেফতারকৃত সকল নেতা-কর্মীদের মুক্তির দাবিতে সোমবার (১২ অক্টোবর) সারাদেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান।
রোববার কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে এম. আলম স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি এ ঘোষণা দেন।
বিবৃতিতে ডা. শফিকুর রহমান বলেন, সরকার জামায়াতে ইসলামীকে নেতৃত্বশূন্য করার হীন উদ্দেশ্যেই জনাব আলী আহসান মোহাম্মাদ মুজাহিদসহ নেতৃবৃন্দকে হত্যার ষড়যন্ত্র করছে।
এএম/বিএ
সর্বশেষ - রাজনীতি
- ১ নতুন বাংলাদেশ গড়ার শপথ নিয়েছে সরকার: ফখরুল
- ২ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে বিএনপি নেতাকর্মীদের শ্রদ্ধা
- ৩ জুলাই অভ্যুত্থানে গণতন্ত্রে ফেরার পথ তৈরি হয়েছে: মির্জা ফখরুল
- ৪ পদ্মায় ডুবলো যাত্রীবাহী বাস, ‘কর্তৃপক্ষের অবহেলা’ দেখছেন মির্জা ফখরুল
- ৫ মার্কিন ফার্স্ট লেডির আমন্ত্রণে ওয়াশিংটনে ভাষণ দিলেন জুবাইদা রহমান