মিরপুরে জামায়াতের ৮ নেতাকর্মী আটক
রাজধানীর মিরপুরের দক্ষিণ পীরেরবাগ এলাকায় অভিযান চালিয়ে ককটেলসহ ৮ জামায়াতকর্মীকে আটক করেছে মিরপুর মডেল থানা পুলিশ। বুধবার ভোর ৪টার দিকে তাদের আটক করা হয়। মিরপুর থানার ভারপ্রাপ্ত ওসি মাহাবুব হোসেন ভূইয়া এ বিষয়টি নিশ্চিত করেছেন।
আটককৃতরা হলেন- আবুল কাশেম, ইদ্রিস খান, আনোয়ার হোসেন, নবীর উদ্দিন, আবু সাঈদ, আরিফুর রহমান, সাজ্জাদুল আলম ও মাহবুব হোসেন ।
মাহাবুব হোসেন জানান, বুধবার ভোর ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মিরপুরের পীরেরবাগ এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে জামায়াতের ৮ নেতাকর্মীকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে বেশ কিছু পোস্টার, ধর্মীয় উস্কানিমূলক বই, পেট্রোল বোমা ও ককটেল উদ্ধার করা হয়েছে।
এআর/জেডএইচ/এমএস
সর্বশেষ - রাজনীতি
- ১ বর্তমান সরকারকে শেখ হাসিনার ভুতে ধরেছে: মামুনুল হক
- ২ জুলাইয়ের বিপক্ষে অবস্থান নিয়ে সরকার পার পাবে না: জামায়াত আমির
- ৩ উপর দিকে চেয়ে থুতু দিচ্ছেন, অপেক্ষা করেন তা ঘুরে নিজেদের গায়েই পড়বে
- ৪ গণভোটের রায়কে প্রত্যাখ্যান করার পরিণতি সরকারকে ভোগ করতে হবে: নাহিদ
- ৫ পহেলা বৈশাখে বৈরিতা নয়, সংহতি ও নতুন উদ্দীপনার আহ্বান ফখরুলের