চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক টিম অনুমোদন জাপার
চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক টিম অনুমোদন দিয়েছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও জাতীয় সংসদে বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের।
জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও বেগবান করতে এ উদ্যোগ নেয়া হয়েছে।
শুক্রবার (৯ অক্টোবর) দলটির যুগ্ম-দফতর সম্পাদক মাহমুদ আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম বিভাগীয় অতিরিক্ত মহাসচিব অ্যাডভোকেট মো. রেজাউল ইসলাম ভূঁঞার নেতৃত্বে সাংগঠনিক টিমের অন্য সদস্যরা হচ্ছেন- জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মো. এমরান হোসেন মিয়া, চেয়ারম্যানের উপদেষ্টা রওশন আরা মান্নান, ভাইস চেয়ারম্যান মৌলভী মো. ইলিয়াস ও লুৎফর রেজা খোকন এবং যুগ্ম-মহাসচিব মো. বেলাল হোসেন।
এইউএ/এসআর/পিআর
সর্বশেষ - রাজনীতি
- ১ বিএনপির কিছু কর্মীর আচরণ অস্থিতিশীলতা তৈরি করছে, অভিযোগ জামায়াত নেতার
- ২ বিএনপি আদালতের মাধ্যমে সংস্কার বাধাগ্রস্ত করছে: আসিফ মাহমুদ
- ৩ মধ্যপ্রাচ্যে বাংলাদেশি হতাহতের ঘটনায় জামায়াত আমিরের শোক
- ৪ শহীদ পরিবারকে উপেক্ষা করলে গণতন্ত্রের লড়াই সার্থক হবে না: রিজভী
- ৫ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সালাম