জাপার ঢাকা বিভাগীয় সাংগঠনিক সমন্বয় কমিটির অনুমোদন
জাতীয় পার্টি (জাপা) ঢাকা বিভাগীয় সাংগঠনিক সমন্বয় কমিটি অনুমোদন দিয়েছেন দলটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও বেগবান করার লক্ষ্যে এ উদ্যোগ নেয়া হয়েছে।
বুধবার দলটির যুগ্ম দফতর সম্পাদক মাহমুদ আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব লিয়াকত হোসেন খোকার নেতৃত্বে সাংগঠনিক সমন্বয় কমিটির অন্যান্য সদস্যরা হচ্ছেন- জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান-আরিফুর রহমান খান, যুগ্ম-মহাসচিব-গোলাম মোহাম্মদ রাজু, সাংগঠনিক সম্পাদক-মো. হেলাল উদ্দিন, এনাম জয়নাল আবেদীন, হুমায়ুন খান, ছাত্র বিষয়ক সম্পাদক-মিজানুর রহমান মিরু, যুগ্ম-দফতর সম্পাদক-মাহমুদ আলম, কেন্দ্রীয় সদস্য-আবু সাঈদ স্বপন ও আবু নাঈম ইকবাল।
এইউএ/জেএইচ/এমএস
সর্বশেষ - রাজনীতি
- ১ রাষ্ট্রপতিকে অভিশংসনের পর গ্রেফতারের দাবি বিরোধীদলীয় চিফ হুইপের
- ২ পিলখানা হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন প্রকাশের দাবি জামায়াত আমিরের
- ৩ ম্যানেজ ভোটের সরকার পিলখানা গণহত্যার সুষ্ঠু বিচার করতে পারবে না
- ৪ দেশের সার্বভৌমত্ব নিরাপদ রাখতে পিলখানা হত্যাকাণ্ডের বিচার করতে হবে
- ৫ বিডিআর হত্যাকাণ্ডে আওয়ামী লীগের যোগসূত্র ছিল: জামায়াত আমির