বাইডেনকে অভিনন্দন জানিয়ে বিএনপির চিঠি
যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ডেমোক্র্যাট রাজনীতিক জো বাইডেনকে অভিনন্দন জানিয়ে চিঠি দিয়েছে বিএনপি।
রোববার (৮ নভেম্বর) দুপুরে ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসে এই চিঠি দিয়েছে দলটি।
বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হুমায়ুন কবিরের বরাত দিয়ে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।
গত ৩ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে বিজয়ী হয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী বাইডেন।
তিনি প্রেসিডেন্ট বারাক ওবামার ভাইস প্রেসিডেন্ট পদে দায়িত্ব পালন করেছিলেন।
কেএইচ/এইচএ/পিআর
সর্বশেষ - রাজনীতি
- ১ নরসিংদীতে ধর্ষণের পর হত্যার ঘটনায় জামায়াতের তীব্র নিন্দা
- ২ এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকীর ইফতারে স্বরাষ্ট্রমন্ত্রীকে দাওয়াত
- ৩ প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে যাচ্ছে এনসিপি
- ৪ বাংলাদেশ আমজনগণ পার্টির নিবন্ধন নিয়ে ষড়যন্ত্র চলছে: রফিকুল আমীন
- ৫ ঘোষণা দিয়ে আওয়ামী লীগকে পুনর্বাসন করা উচিত বিএনপির: আসিফ মাহমুদ