বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে স্বেচ্ছাসেবক লীগের শ্রদ্ধা
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে বুধবার (১৬ ডিসেম্বর) ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছে ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগ।
সংগঠনটির ঢাকা দক্ষিণের সভাপতি কামরুল হাসান রিপন এবং সাধারণ সম্পাদক তারিক সাঈদের নেতৃত্বে মহানগরের বিভিন্ন থানা এবং ওয়ার্ডের নেতাকর্মীরা এই শ্রদ্ধা নিবেদন কর্মসূচিতে অংশ নেন। তারা জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের স্মরণ করে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেন।
শ্রদ্ধা নিবেদন শেষে ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল হাসান রিপন সাংবাদিকদের বলেন, ‘বঙ্গবন্ধুর নেতৃত্বে আমাদের দেশ স্বাধীনতা লাভ করেছে। বঙ্গবন্ধুর ডাকে বীর যোদ্ধারা দেশের জন্য যুদ্ধ করে জীবন দিয়েছেন। তাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ। আমরা তাদের ভুলব না। তাদের কষ্টার্জিত এই দেশ আমরা নিজেদের রক্তের বিনিময়ে হলেও রক্ষা করব।’
এ সময় তারিক সাঈদ বলেন, ‘আজকের বিজয় দিবসে বঙ্গবন্ধুকে শ্রদ্ধাভরে স্মরণ করছি। তার সোনার বাংলা গড়তে অগ্রণী ভূমিকা রাখবে স্বেচ্ছাসেবক লীগ। এছাড়া স্বাধীনতাবিরোধী যেকোনো অপশক্তি রুখে দিতে রাজপথে থাকবে দক্ষিণ সেচ্ছাসেবক লীগ।’
এমএমএ/এমআরআর/এমএস
সর্বশেষ - রাজনীতি
- ১ দলীয় নয়, যোগ্য ব্যক্তির সরকারি গুরুত্বপূর্ণ পদে নিয়োগ চান জামায়াত আমির
- ২ শেকৃবিতে ক্রিয়াশীল সংগঠনের নেতাদের সম্মানে শিবিরের ইফতার
- ৩ ওসমান হাদি হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনের দাবি জামায়াত আমিরের
- ৪ হান্নান মাসউদের গাড়িবহরে বিএনপি-আওয়ামী লীগ মিলেমিশে হামলা করেছে
- ৫ হান্নান মাসউদের ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় এনসিপি