তারেক রহমানকে নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যে ছাত্রদলের নিন্দা
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানক নিয়ে বগুড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ছাত্রদল।
শুক্রবার এক যৌথ বিবৃতিতে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি মামুনুর রশিদ মামুন ও সাধারণ সম্পাদক মো. আকরামুল হাসান এ নিন্দা ও প্রতিবাদ জানান।
বিবৃতিতে তারা বলেন, ‘কোনো সুনির্দিষ্ট তথ্য প্রমাণ ছাড়াই প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবাঞ্চিতভাবে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে মিথ্যা ও বিভ্রান্তিমূলক বক্তব্য কি করে দেন। দেশের সর্বোচ্চ পর্যায়ে থেকে যখন কোনো ব্যক্তি আরেক ব্যক্তির উদ্দেশ্যে এমন মানহানিকর বক্তব্য দেন তখন বুঝতে হবে তাদের কাছে রাষ্ট্রের কারো মান-সম্মানই নিরাপদ নয়।’
বিবৃতিতে বলা হয়, ‘নিম্নশ্রেণির মন-মানসিকতা ও ভাষার প্রয়োগ পরিহার করে জনগণের ভাষা বোঝার চেষ্টা করুন। অন্যথায় কখন আপনি ইতিহাসের আস্তাকুড়ে নিক্ষিপ্ত স্বৈরশাসকদের কাতারে শামিল হবেন তা নিজেই বুঝতে পারবেন না। শেখ হাসিনার এই বক্তব্য এ দেশের ছাত্রসমাজ প্রত্যাখান করেছে।’
এমএইচ/একে/এমএস
সর্বশেষ - রাজনীতি
- ১ নরসিংদীতে ধর্ষণের পর হত্যার ঘটনায় জামায়াতের তীব্র নিন্দা
- ২ এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকীর ইফতারে স্বরাষ্ট্রমন্ত্রীকে দাওয়াত
- ৩ প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে যাচ্ছে এনসিপি
- ৪ বাংলাদেশ আমজনগণ পার্টির নিবন্ধন নিয়ে ষড়যন্ত্র চলছে: রফিকুল আমীন
- ৫ ঘোষণা দিয়ে আওয়ামী লীগকে পুনর্বাসন করা উচিত বিএনপির: আসিফ মাহমুদ