যুব উদ্যোক্তা সম্মেলন ও জব ফেয়ার করবে যুবলীগ
ফাইল ছবি
নতুন ও যুবকদের উৎসাহ যোগাতে এবং বেকারদের কর্মসংস্থান সৃষ্টির জন্য ‘যুব উদ্যোক্তা সম্মেলন ও জব ফেয়ার’ কর্মসূচি পালন করবে যুবলীগ।
বুধবার (১০ ফেব্রুয়ারি) কৃষিবিদ ইনস্টিটিউট বাংলাদেশ মিলনায়তনে যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় এ কথা জানান সংগঠনটির চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। গত বছরের ১১ নভেম্বর যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী হলেও করোনার কারণে পিছিয়ে আজ এ আয়োজন করা হয়।
পরশ বলেন, আমরা কতগুলো কর্মসূচি হাতে নিয়েছি। এরমধ্যে রয়েছে একটি যুব উদ্যোক্তা সম্মেলন ও জব ফেয়ার৷ তাছাড়া কৃষকদের কৃষি উপকরণ ও গবাদিপশু বিতরণের কর্মসূচি নিয়েছি।
এ সময় সংগঠনের সাধারণ সম্পাদক মাঈনুল হাসান খান নিখিল ইয়াবার ছোবল থেকে যুব সমাজকে মুক্ত করে মাদকমুক্ত বাংলাদেশ গঠনে কাজ করার আহ্বান জানিয়েছেন।
যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান খান নিখিলের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন যুবলীগের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও শিল্পমন্ত্রী নুরুল মজিদ হুমায়ুন, যুবলীগের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, সাবেক সাধারণ সম্পাদক হারুনুর রশিদ প্রমুখ।
এসইউজে/এসজে/জেআইএম
সর্বশেষ - রাজনীতি
- ১ নরসিংদীতে ধর্ষণের পর হত্যার ঘটনায় জামায়াতের তীব্র নিন্দা
- ২ এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকীর ইফতারে স্বরাষ্ট্রমন্ত্রীকে দাওয়াত
- ৩ প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে যাচ্ছে এনসিপি
- ৪ বাংলাদেশ আমজনগণ পার্টির নিবন্ধন নিয়ে ষড়যন্ত্র চলছে: রফিকুল আমীন
- ৫ ঘোষণা দিয়ে আওয়ামী লীগকে পুনর্বাসন করা উচিত বিএনপির: আসিফ মাহমুদ