শ্বাসকষ্টে ভুগছেন করোনা আক্রান্ত রাব্বানী, ফেসবুক পোস্টে অভিমান
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী। তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে। দেখা দিয়েছে শ্বাসকষ্ট। শনিবার (৩ এপ্রিল) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি এ তথ্য দেন।
গোলাম রাব্বানী লিখেন, ‘জ্বর, সর্দিকাশি আর শারীরিক দুর্বলতার সঙ্গে গত দুদিন ধরে শ্বাসকষ্ট আর বুকে চাপ অনুভব করছি। গত রাতে কিছু সময়ের জন্য অক্সিজেন সিলিন্ডারও ব্যবহার করতে হয়েছে।’
‘যদি কিছু হয়ে যায়, যদি অকালে চলে যেতে হয়। এই আফসোস, হতাশা আর মনোকষ্ট নিয়েই যেতে হবে।’
অভিমান করে তিনি লিখেন, ‘যে আদর্শ আর দলের জন্য এতো ত্যাগ, জীবন-যৌবন, ক্যারিয়ার, সাধ-আহ্লাদ সব জলাঞ্জলি দিয়ে ইতিবাচক কাজ করতে চাইলাম, সেই দলেরই স্বার্থান্বেষী মহলের কাছ থেকেই মিথ্যা অপবাদ আর চরম অন্যায় আচরণের শিকার হলাম! আত্মপক্ষ সমর্থন, সত্য-মিথ্যা যাচাই-বাছাই, তদন্ত এসবের ন্যূনতম সুযোগও মিলল না, যা যেকোনো মানুষেরই প্রাপ্য অধিকার।’
জেডএইচ/এমকেএইচ
সর্বশেষ - রাজনীতি
- ১ এনসিপির আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
- ২ ঢাকা পলিটেকনিকে শিবিরের হামলার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ
- ৩ জামায়াত আমিরের সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, আলোচনা হলো যে বিষয়ে
- ৪ বিএনপির কিছু কর্মীর আচরণ অস্থিতিশীলতা তৈরি করছে, অভিযোগ জামায়াত নেতার
- ৫ বিএনপি আদালতের মাধ্যমে সংস্কার বাধাগ্রস্ত করছে: আসিফ মাহমুদ