জোট নেতাদের সঙ্গে বৈঠকে বসছেন খালেদা
দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকের পর এবার ২০ দলীয় জোট নেতাদের সঙ্গে বৈঠকে বসছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বৃহস্পতিবার রাত ৯টায় চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
বৈঠকের সত্যতা নিশ্চিত করে জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি শফিউল আলম প্রধান বলেন, স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ ও দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিষয়ে বৈঠকে আলোচনা হবে।
চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শায়রুল কবির খান জানান, আজ (বৃহস্পতিবার) সন্ধ্যায় চীনের প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ শেষে ২০ দলীয় জোট নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন খালেদা জিয়া।
লন্ডন থেকে চিকিৎসা শেষে দেশে ফেরার পর এই প্রথম জোট নেতাদের সঙ্গে বৈঠকে বসছেন খালেদা জিয়া। এর আগে গতকাল বুধবার রাতে দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন তিনি।
এদিকে আসন্ন পৌর নির্বাচনে অংশ গ্রহণের বিষয়টি আজ (বৃহস্পতিবার) নিশ্চিত করবে বিএনপি। সেক্ষেত্রে সর্বশেষ জোট নেতাদের সঙ্গে বৈঠকের পর বিষয়টি সম্পর্কে আনুষ্ঠানিক সিদ্ধান্তের কথা জানানো হবে বলে বিএনপি সূত্রে এমন তথ্যই জানা গেছে।
এমএম/আরএস/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ দুই-তৃতীয়াংশ আসনে জয়ী হয়ে সরকার গঠনে আত্মবিশ্বাসী বিএনপি
- ২ রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে মির্জা আব্বাসের নেতাকর্মীদের ভিড়
- ৩ কিছু কেন্দ্রে গণনা শেষ হলেও রিটার্নিং কর্মকর্তারা ফল ঝুলিয়ে রেখেছেন
- ৪ মেহেরপুর-২ আসনে জয়ী জামায়াতের নাজমুল হুদা
- ৫ বিভিন্ন জেলা থেকে বিজয়ের খবর, বিএনপির গুলশান কার্যালয়ে উচ্ছ্বাস