করোনা পরীক্ষার জন্য নমুনা দেননি খালেদা জিয়া
ফাইল ছবি
দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়েছেন এমন খবর সঠিক নয় বলে জানিয়েছে বিএনপি।
খালেদা জিয়ার চিকিৎসক ডা. মামুনের বরাত দিয়ে তার প্রেস উইং সদস্য শায়রুল কবির খান জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
শায়রুল বলেন, আমি ডা. মামুনের সঙ্গে কথা বলেছি। তিনি বলেন, তারা নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসভবন ফিরোজাতে গিয়েছিলেন। করোনা পরীক্ষার জন্য তারা ম্যাডামের নমুনা নেননি।
কেএইচ/এসএইচএস/এমকেএইচ
সর্বশেষ - রাজনীতি
- ১ জামায়াত আমিরের সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, আলোচনা হলো যে বিষয়ে
- ২ বিএনপির কিছু কর্মীর আচরণ অস্থিতিশীলতা তৈরি করছে, অভিযোগ জামায়াত নেতার
- ৩ বিএনপি আদালতের মাধ্যমে সংস্কার বাধাগ্রস্ত করছে: আসিফ মাহমুদ
- ৪ মধ্যপ্রাচ্যে বাংলাদেশি হতাহতের ঘটনায় জামায়াত আমিরের শোক
- ৫ শহীদ পরিবারকে উপেক্ষা করলে গণতন্ত্রের লড়াই সার্থক হবে না: রিজভী