সোমবার আওয়ামী লীগের নির্বাচনী মনোনয়ন বোর্ডের সভা
আওয়ামী লীগের স্থানীয় সরকার ও পৌরসভা নির্বাচনের মনোনয়ন বোর্ডের এক সভা সোমবার সন্ধ্যা ৬ টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি’র সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত হবে।
আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে রোববার বলা হয়, সভায় সভাপতিত্ব করবেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় সরকার ও পৌরসভা মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনা।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এমপি সংশ্লিষ্ট সকলকে সভায় যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন।
এসএইচএস/আরআইপি
সর্বশেষ - রাজনীতি
- ১ এ্যানি আমার বন্ধু, সম্পর্ক নষ্ট করতে ধাক্কাধাক্কির ভিডিও ছড়ানো হয়
- ২ বিএনপির সংরক্ষিত আসনে ৯০০ নারী নেত্রীর সাড়ে ৪ কোটি টাকা জামানত
- ৩ বিএনপি মেজরিটি, সংসদে যা ইচ্ছা তাই করতে পারে: ফেসবুক লাইভে হাসনাত
- ৪ সংরক্ষিত নারী আসন: তিন দিনে বিএনপির প্রায় ১৩০০ মনোনয়নপত্র বিক্রি
- ৫ ফেসবুকে স্ট্যাটাস দিয়ে রাজনীতি থেকে সরে দাঁড়ালেন এলডিপি নেতা