খালেদা জিয়াকে কেবিনে স্থানান্তর
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ জুন) সন্ধ্যায় দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তাকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে।
গত ৩ মে শ্বাসকষ্ট দেখা দিলে বিএনপি চেয়ারপারসনকে সিসিইউতে নেয়া হয়।
গত ১১ এপ্রিল খালেদা জিয়ার শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়। শুরুতে বাসায় চিকিৎসা নিলেও ২৮ এপ্রিল তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
কেএইচ/এসএস/এএসএম
সর্বশেষ - রাজনীতি
- ১ বিএনপি মেজরিটি, সংসদে যা ইচ্ছা তাই করতে পারে: ফেসবুক লাইভে হাসনাত
- ২ তিন দিনে বিএনপির প্রায় ১৩০০ মনোনয়নপত্র বিক্রি, জমা সাড়ে ৪ কোটিরও বেশি
- ৩ ফেসবুকে স্ট্যাটাস দিয়ে রাজনীতি থেকে সরে দাঁড়ালেন এলডিপি নেতা
- ৪ চীন সফরের আগে বিএনপি প্রতিনিধিদলের সম্মানে নৈশভোজ
- ৫ বিএনপি সব জায়গায় নিজেদের লোক বসিয়ে ‘ক্যু’ শুরু করেছে: জামায়াত আমির