যশোরে শহর ছাত্রলীগ নেতাকে কুপিয়ে আহত
প্রতীকী ছবি
যশোরে শহর ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক সালসাবিল জিসানকে কুপিয়েছে সন্ত্রাসীরা। শনিবার সকালে শহরের রেলগেট পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত জিসানকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
যশোর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপুল জাগো নিউজকে জানান, শনিবার সকালে জিসান রেলগেট পশ্চিমপাড়া এলাকায় গেলে সন্ত্রাসীরা তার উপর হামলা চালায়। স্থানীয় মাদক ব্যবসায়ী সাগর, টুটুলের নেতৃত্বে এ হামলার ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে।
যশোর কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিকদার আককাস আলী হামলার বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে জানান, ছাত্রলীগ-যুবলীগের অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে এ হামলার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। আহত জিসান চিকিৎসাধীন রয়েছেন। তবে এ ঘটনায় এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি।
মিলন রহমান/এমজেড/এমএস
সর্বশেষ - রাজনীতি
- ১ রাজনৈতিক স্বার্থে সেনাবাহিনীকে ব্যবহার করতে দেওয়া হবে না: তারেক রহমান
- ২ বিএনপি চট্টগ্রাম বন্দর দখলের জন্য পাগল হয়ে গেছে: অলি আহমদ
- ৩ ভোট কারচুপির ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াবে জনগণ: সালাম
- ৪ মহিউদ্দিন রনিকে দেখতে হাসপাতালে বিএনপির প্রার্থী জাহাঙ্গীর
- ৫ ধানের শীষের বিজয়েই ভালো থাকবে বাংলাদেশ: আমীর খসরু