পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক চাই না
পাকিস্তানের রাজাকাররা বিশ্বে যুদ্ধাপরাধের বিচারের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে উল্লেখ করে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, আমরা চাই না সরকার পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক রাখুক।
শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে মুজিব সেনা ঐক্য লীগ আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
পাকিস্তানের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে চুমকি বলেন, আপনারা সাবধান হোন। ষড়যন্ত্র করে একজন রাজাকারকেও বাঁচাতে পারবে না।
যাদের লক্ষ্য যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করা তাদের প্রতি দেশবাসীকে সজাগ থাকার আহ্বানও জানান মেহের আফরোজ চুমকি।
আয়োজক সংগঠনের সভাপতি এইচ এম আসাদের সভাপতিত্বে মানববন্ধনে মুজিব সেনা ঐক্য লীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এএস/এসকেডি/এমএস
সর্বশেষ - রাজনীতি
- ১ সাংবাদিক খালেদ মুহিউদ্দীনের প্রশ্নের জবাবে যা বললেন তারেক রহমান
- ২ কোনো অপশক্তি যেন ফ্যাসিবাদ কায়েম করতে না পারে, সতর্ক থাকতে হবে
- ৩ দুর্বলের ওপর সবলের আক্রমণ মেনে নেওয়া হবে না: তারেক রহমান
- ৪ যে কোনো মূল্যে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে হবে: তারেক রহমান
- ৫ জাতীয় ঐক্য আমাদের শক্তি, বিভাজন দুর্বলতা: তারেক রহমান