ইডেন ছাত্রলীগের নতুন কমিটির জন্য জীবনবৃত্তান্ত আহ্বান
বাংলাদেশ ছাত্রলীগ ইডেন মহিলা কলেজ শাখার নতুন কমিটি গঠনের লক্ষ্যে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত আহ্বান করা হয়েছে। আগামী ১০ ডিসেম্বর ২০১৫ থেকে ১৫ ডিসেম্বর ২০১৫ এর মধ্যে এ জীবনবৃত্তান্ত জমা দেয়া যাবে।
শনিবার সন্ধ্যায় ছাত্রলীগের দফতর সেল থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ জীবনবৃত্তান্ত আহ্বান করা হয়। ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক সিদ্ধান্ত মোতাবেক এ জীবনবৃত্তান্ত আহ্বান করা হয়েছে। পদ পেতে আগ্রহী প্রার্থীদের বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত জমা দেয়ার নির্দেশ প্রদান করা হয়েছে।
জীবনবৃত্তান্তের সাথে সংযুক্ত করতে হবে, এসএসসি ও এইচএসসির সনদের সত্যায়িত ফটোকপি, অধ্যয়নরত শিক্ষা-প্রতিষ্ঠানের সত্যায়িত প্রত্যয়নপত্র, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি, সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি।
এমএইচ/এসএইচএস/আরআইপি
সর্বশেষ - রাজনীতি
- ১ বিএনপির সংরক্ষিত আসনে ৯০০ নারী নেত্রীর সাড়ে ৪ কোটি টাকা জামানত
- ২ বিএনপি মেজরিটি, সংসদে যা ইচ্ছা তাই করতে পারে: ফেসবুক লাইভে হাসনাত
- ৩ সংরক্ষিত নারী আসন: তিন দিনে বিএনপির প্রায় ১৩০০ মনোনয়নপত্র বিক্রি
- ৪ ফেসবুকে স্ট্যাটাস দিয়ে রাজনীতি থেকে সরে দাঁড়ালেন এলডিপি নেতা
- ৫ চীন সফরের আগে বিএনপি প্রতিনিধিদলের সম্মানে নৈশভোজ