এমপি বাদশাকে হত্যার হুমকি
রাজশাহী সদর আসনের এমপি ফজলে হোসেন বাদশাকে আবারো হুমকি দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার দুপুরে এমপির ব্যবহৃত মুঠোফোনে ক্ষুদে বার্তা পাঠিয়ে এ হুমকি দেয়া হয়। এ ঘটনায় অর্ণব নামে ছাত্রমৈত্রীর কর্মী শনিবার রাতে মহানগরীর রাজপাড়া থানায় সাধারণ ডায়েরি (জিডি)করেছেন।
এ ঘটনায় সদর আসনের এমপি ফজলে হোসেন বাদশার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, তার মুঠোফোনে পাঠানো ওই ক্ষুদে বার্তায় তাকেসহ তার দলের নেতাকর্মীদের তৈরি থাকতে বলা হয়েছে। যেকোনো সময় তাদের হত্যা করা হবে বলে হুমকি দেয়া হয়। এরপর থেকে তিনি তার দলের নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন।
এ ব্যাপারে নগরীর রাজপাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান বলেন, রাজশাহী সদর আসনের এমপি বাদশাকে মুঠোফোনে ক্ষুদে বার্তা পাঠিয়ে হুমকি দেয়ার ঘটনায় থানায় একটি জিডি করা হয়েছে। ছাত্রমৈত্রীর অর্ণব নামের এক কর্মী থানায় উপস্থিত হয়ে জিডিটি করেন। জিডি দায়েরের পর থেকে দুর্বৃত্তদের অবস্থান ও পরিচয় সনাক্তের চেষ্টা চলছে। খুব তাড়াতাড়ি তাদের আইনের আওতায় এনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশা প্রকাশ করেন ওই কর্মকর্তা।
শাহরিয়ার অনতু/এসএস/এমএস
সর্বশেষ - রাজনীতি
- ১ বিএনপির সংরক্ষিত আসনে ৯০০ নারী নেত্রীর সাড়ে ৪ কোটি টাকা জামানত
- ২ বিএনপি মেজরিটি, সংসদে যা ইচ্ছা তাই করতে পারে: ফেসবুক লাইভে হাসনাত
- ৩ সংরক্ষিত নারী আসন: তিন দিনে বিএনপির প্রায় ১৩০০ মনোনয়নপত্র বিক্রি
- ৪ ফেসবুকে স্ট্যাটাস দিয়ে রাজনীতি থেকে সরে দাঁড়ালেন এলডিপি নেতা
- ৫ চীন সফরের আগে বিএনপি প্রতিনিধিদলের সম্মানে নৈশভোজ